Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 10:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কটিয়াদি শাখার অধীনে মঠখোলা বাজার উপশাখা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার মঠখোলা বাজারে উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২০) কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কটিয়াদি শাখাপ্রধান খন্দকার আমিরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মোঃ জাকারিয়া চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(শামীম/০৩ আগস্ট ২০২০)