Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 23:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১৬০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি প্রথম পর্যায়ে ২৪ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ করবে। পরবর্তীতে কোম্পানির কারযক্রম পরিচালনার জন্য আরও ১৩৪ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ এসএস স্টিলে নতুন শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি সালেহ স্টিলের প্রায় ৯৯ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে।

কোম্পানিটি জানায়, সালেহ স্টিলে বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির বছরে প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভার বাড়বে। যা কোম্পানির মুনাফা বাড়াতে সাহায্য করবে।

এসএস স্টিল নিজস্ব অর্থায়ন এবং পরিচালকদের শেয়ার মানি ডিপোজিট থেকে সালেহ স্টিলে বিনিয়োগ করবে।

আর এ বিনিয়োগের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টীল। আর ইজিএম সংক্রান্ত তারিখ সময় ও ভেন্যু পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে কোম্পানিটি।

উল্লেখ্য, সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত। বাংলাদেশে সালেহ স্টিলের বেশ সুনাম রয়েছে। বছরে প্রায় ৮৪ হাজার মেট্রিক টন স্টিল উৎপাদনের ক্ষমতা রয়েছে কোম্পানিটির।

(শামীম/০৪ আগস্ট ২০২০)