Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 10:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হাতীবান্ধা উপ-শাখা সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম শাখার অধীনে পূর্ব সিন্ধুর্গায় উদ্বোধন করা হয়েছে।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন প্রধান অতিথি হিসাবে এ উপ-শাখা উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মীর রহমত উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য রাখেন পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-শাখার ইনচার্জ মোঃ সহিদুজ্জামান। অনুষ্ঠানে ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএএম/০৪ আগস্ট ২০২০)