Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 06:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শরিয়াহিভত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের জলদী উপশাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মো. গালিব, ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং চট্টগ্রামের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্যরা। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

(এএইচএন/ ৫ আগস্ট ২০২০)