Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে।

ছয়দিনের ছুটি শেষে বুধবার (৫ আগস্ট) সকাল থেকে রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয়দিনের ছুটি শুরু হয়। ছুটি কাটিয়ে বুধবার থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রীবোঝাই কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

(এমএ/এসএএম/০৫ আগস্ট ২০২০)