
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (০৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এসএম সেলিম বলেন, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। এতে সিএনজির সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
(এমএ/এসএএম/০৮ আগস্ট ২০২০)