Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 17:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ৩টি ডেভেলপার কোম্পানিকে বহিস্কার করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

কোম্পানিগুলো হল-  ১. এমবিকে বিল্ডার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৫২৪/২০০৮)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুল ইসলাম বাদল। ২. এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ৭১৮/২০০৯)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মোঃ মোস্তফা শহীদ, পিএসসি, বিএন  (অবঃ)। ৩. দিপ্তি আবাসন লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৮৮/২০১৪)- কোম্পানির- ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম ।

রিহ্যাব থেকে বহিস্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ “রিহ্যাব সদস্য” পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

সোমবার (১০ আগস্ট, ২০২০) অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এই তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়।

এদিকে সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি (রিহ্যাব সদস্য নম্বর # ৫৭৯/২০০৯)।

(এসএএম/১০ আগস্ট ২০২০)