Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 07:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সোমবার (১৭ আগস্ট) ডিএসইর পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু ব্যবহার করে না বা নিস্ক্রিয় এমন গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত ৯ আগস্ট ট্রেকহোল্ডারদেরকে চিঠি দেয় ডিএসই। একইসঙ্গে মাসিক ভিত্তিতে ১৫০ টাকা ফি আরোপ করা হবে বলে জানায় সংস্থাটি। যা নিয়ে গত কয়েকদিন বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা হয়। এরই আলোকে ডিএসইর পর্ষদ মোবাইল অ্যাপসে ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর অ্যাপস ব্যবহার করে না এমন নিস্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

(এসএএম/১৭ আগস্ট ২০২০)