Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 09:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও। সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগেই এক বিবৃতিতে মোর্নিয়াও জানিয়েছিলেন যে, তিনি শিগরিই দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই চাপে ছিলেন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন যে, তিনি ৪১ হাজার ডলার পরিশোধ করেননি। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন।

মোর্নিয়াও বলেন, ট্রুডোর মন্ত্রিসভায় তার পদে দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন। তবে তিনি এটা বলেছেন যে, উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত করেছি। আমি তাকে জানিয়েছি যে, আগামী নির্বাচনে আমার পুনরায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

২০১৫ সালে জাস্টিন ট্রুডো প্রথম কানাডা সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিল মোর্নিয়াও।
(ডিএফই/১৮ আগস্ট, ২০২০)