Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 09:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে প্রাদেশিক রাজধানী শহরের কাছে ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং দুই সেনা আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার তিন সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন।

এদিকে বোমা হামলার ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন।

সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস সক্রিয় রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

(ডিএফই/২০ আগস্ট, ২০২০)