Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কক্সবাজার প্রতিনিধি, বিনিয়োগবার্তা: কক্সবাজারে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র‌্যাব-১৫। এ সময় দু’জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-১৫ এর ইনচার্জ আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কখন এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

সোমবার দুপুরে কক্সবাজারে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ।

(মনির/শামীম/২৪ আগস্ট ২০২০)