Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 09:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগস্টে ইউরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। ইউরোপের বেশকিছু অংশে নতুন করে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইএইচএস মার্কিট। খবর এএফপি।

সংস্থাটি জানিয়েছে, জুলাইয়ের ৫৪ দশমিক ৯ পয়েন্ট থেকে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের পতন হয়েছে ৫১ দশমিক ৬ শতাংশ। তবে ৫০ পয়েন্টের বেশি হওয়ায় এ ইনডেক্স প্রবৃদ্ধিই নির্দেশ করছে। আইএইচএস মার্কিটের অর্থনীতিবিষয়ক পরিচালক অ্যান্ড্রু হারকার বলেন, ইউরো অঞ্চলে অর্থনৈতিক পুনরুদ্ধার আগস্টে এসে গতি হারিয়েছে। এর মূলে রয়েছে মহামারীর কারণে চাহিদায় মন্দা ভাব। বিশেষ করে ইউরোপের বেশকিছু অঞ্চলে নতুন করে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক দেশই ফের করোনাসংক্রান্ত বিধিনিষেধ জারি করছে, যা অঞ্চলটির সেবা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় আগামী মাসগুলোয় প্রবৃদ্ধি হয় বৃদ্ধি পাবে না-হয় এ ধীরগতি অব্যাহত থাকবে। আর এর সবকিছুই নির্ভর করছে কীভাবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দেয়া হবে তার ওপর।

(ডিএফই/২৪ আগস্ট, ২০২০)