Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 11:20
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: মোহাম্মদ কালিম শেখকে সভাপতি ও মোঃ আবু হানিফ জনিকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়েছে।

সোমবার (২৯ আগষ্ট ২০২০) শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মিটিং শেষে চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার।

কমিটি অনুমোদনকালে মোঃ বাহরানে সুলতান বাহার বলেন, “আমরা প্রত্যাশা করি নতুন এ কমিটি চট্টগ্রাম মহানগরীর ভাড়াটিয়াদের নির্যাতন রোধে সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি বিনা নোটিশে ভাড়াবৃদ্ধি, জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া, ব্যাচেলর ভাড়াটিয়াদের বিভিন্ন সমস্যা নিরসনে জোরালো ভূমিকা রাখবে।”

নবগঠিত কমিটিকে আগামী ৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটি পাহাড়তলী রেলওয়ে স্কুল মোড়, খুলশী, চট্টগ্রামে তাদের চট্টগ্রাম মহানগর কার্যালয় স্থাপন করে সংগঠনের গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা কোন ধরণের রাষ্ট্রবিরোধী বা অসামাজিক কার্যকলাপে যুক্ত হলে কেন্দ্রীয় কমিটি যেকোন সিদ্ধান্ত নিতে পারবে।

(এসএইচআর/এসএএম/৩০ আগস্ট ২০২০)