
বিনিয়োগবার্তা ডেস্ক: একুয়েডরের সঙ্গে ৬৫০ কোটি ডলারের এক ঋণ চুক্তি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দেশটিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও জ্বালানি তেলের দরপতনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে এ অর্থ। খবর এএফপি।
আইএমএফের মিশন চিফ সেইদা ওয়ানার বলেন, একুয়েডরের অর্থনীতি আগে থেকেই বেশ দুর্বল। কিন্তু এরই মধ্যে আঘাত হেনেছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও তেলের দরপতন, যা দেশটিকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। এক বিবৃতিতে তিনি জানান, ২০২০ সালে দেশটির অর্থনৈতিক সংকোচন হতে পারে ১১ শতাংশ পর্যন্ত। এতে বহু একুয়েডরবাসী দরিদ্রে পরিণত হবে।
এ অবস্থায় আইএমএফের ঋণ দিয়ে দেশটির নীতিনির্ধারকরা অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করবেন। একই সঙ্গে চেষ্টা করা হবে একুয়েডরবাসীর জীবন ও জীবিকা রক্ষা করার। এর মধ্য দিয়ে ধীরে ধীরে দেশটির স্থায়ী প্রবৃদ্ধির ভিত্তিভূমি তৈরি করা হবে।
(এসএএম/৩১ আগস্ট ২০২০)