Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 20:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) দেশের বেসরকারি খাতের দুই ব্যাংককে ৯০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকার সমান। ব্যাংকগুলো হলো: ব্যাংক এশিয়া এবং প্রাইম ব্যাংক।
সম্প্রতি বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানটির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

আইএফসি জানায়, রপ্তানি খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অর্থায়নের জন্য এ টাকা স্বল্প মেয়াদে ব্যাংকগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এ ঋণ দিবে সংস্থাটি।

এরমধ্যে ব্যাংক এশিয়াকে ৪০ মিলয়ন মার্কিন ডলার এবং প্রাইম ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে স্বল্প মেয়াদে ঋণ দেওয়া হবে।

আইএফসি আরও জানায়, বিশ্ব বাজারে ব্যবসায়িক অবস্থান তৈরির জন্য স্বল্পন্নোত দেশগুলোতে বিশ্ব ব্যাংক এবং আইএফসি কাজ করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে সম্ভাবনাময় খাত গুলোকে বিকশিত করতে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা হচ্ছে। এ ধরণের পদক্ষেপ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নিয়ামক হবে।

(এসএএম/ ১৩ মে ২০১৭)