Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 11:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,বিনিয়োগবার্তা: আন্দোলন সংগ্রামকে বেগবান করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করছে অঙ্গসংগঠনগুলোকে ঢেলে সাজানো কোন বিকল্প নেই । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সারাদেশে যুবদলের থানা লেভেল থেকে একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত নতুন করে কমিটি গঠনের জন্য কাজ শুরু করেছে। সারাদেশের এই কর্মসূচির ধারাবাহিকতায় নরসিংদীতেও বিভিন্ন থানা কমিটি ইউনিয়ন, কমিটি ও ওয়ার্ড কমিটি গঠনে কাজ শুরু করেছে জেলা যুবদল। এর অংশ হিসেবে সোমবার ( ৩১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নরসিংদী জেলা যুবদল প্রথম দাপে নরসিংদী সদর থানা, মাধবদী থানা ও নরসিংদী পৌরসভা এই তিন ইউনিট কমিটি গঠনে পদ প্রত্যাশীদের মধ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করেছে।

সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির চিনিশিপুরস্থ অস্থায়ী কার্যালয়ে যুবদল আয়োজিত তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ সানু ও সাংগঠনিক সম্পাদক মো: মোকাররম ভূইয়া উপস্থিত থেকে ইউনিটগুলোর বিভিন্ন পদ প্রত্যাশীদের হাতে তথ্য সংগ্রহ ফরম তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি বিল্লাল হোসেন, মাহমুদ চৌধুরী সুমন, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোমেল, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট তাজেরুল রহমান খান, সাহিত্য ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক তায়েফুল ইসলাম রাহাত প্রমূখ।

তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে সদর থানা, মাধবদী থানা ও নরসিংদী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে যুবদলের পদ প্রত্যাশী তৃণমূলের নেতাকর্মীরা এসে ভীড় জমায়। অনেক নেতৃকর্মী নিজের অস্তিত্ব জানান দিতে মিছিল যোগে পার্টি অফিসে এসে ফরম তুলতে দেখা গেছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর একদিন আগেই নরসিংদী জেলা বিএনপির কার্যালয় যেন যুবদলের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে তিনটি ইউনিটের প্রায় চার শতাধিক নেতা পদ প্রত্যাশী হয়ে তাদের তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করেন।

এসময় জেলা যুবদলের নেতারা তাদের বক্তব্যে বলেন, এমূহুর্তে আন্দোলনের বিকল্প কিছু নেই। আন্দোলন সংগ্রামে যুব সমাজে ভুমিকা অগ্রগন্য। যুবকরাই আন্দোলনের চালিকা শক্তি।এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে তাতে যুব সমাজ ও ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। আর আন্দোলন সংগ্রামে যুবদলকে গতিশীল করতে প্রতিটা ইউনিটকে নতুন করে সাজানো হচ্ছে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আপনারা সবাই আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।আপনাদের সহযোগিতা পেলে আমরা নরসিংদীর সবগুলো ইউনিটেই সকলের গ্রহনযোগ্য শক্তিশালী কমিটি উপহার দিতে সক্ষম হবো। সবগুলো ইউনিট কমিটি গঠন করে আমাদের প্রিয় নেতা একসময়ের রাজপথের লড়াকু সৈনিক ডাকসুর সাবেক জিএস, সাবেক এমপি বিএনপির যুগ্ম মহসচিব নরসিংদী গণমানুষের নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে আমরা নরসিংদী থেকে সরকার হঠানোর আন্দোলন শুরু করব ইনশাল্লাহ।

(এসএইচআর/এসএএম/১ সেপ্টেম্বর ২০২০)