Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘জীবন সূচক’।  আব্দুল্লাহ মামুনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বিপু পাল।

বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন কাজী আসিফ রহমান, সাদিয়া জাহান প্রভা, এবং একটি বিশেষ চরিত্রে চলচ্চিত্র নির্মাতা নুর ইমরান মিঠু। এছাড়াও এই নাটকটিতে কিছু নতুন মুখও অভিনয় করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটি নিয়ে নির্মাতা নুর ইমরান মিঠু বলেন, প্রায় চার মাস ধরে যুক্তি-তর্কের মাধ্যমে চিত্রনাট্যটির কাজ শেষ করার পর নাটকটি নির্মাণ করেছি। গল্প হাতে পাওয়ার পর শেয়ার বাজার নিয়ে বেশ রিচার্স করতে হয়েছে আমাকে। আশা করি দর্শকরা গল্পটি পছন্দ করবেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাছরাঙা টিভিতে নাটকটি রাত ৯টায় প্রচার হবে।

(এসএএম/০৩ সেপ্টেম্বর ২০২০)