Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 12:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে নিউইয়র্ক সিটির নর্দার্ন স্টেট পার্কওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় টহল পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন, রায়হান ইসলাম (২৮), মো. ডি আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)।

এছাড়া গুরুতর আহত এ. মোল্লা (৩৬) নামে একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নিউইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা। তারা ওই গাড়িতে করে লং আইল্যান্ড এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন।

(এমআইআর/ ১৪ মে ২০১৭)