Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 06:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মালা পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। ড. সাবিনা ইয়াসমিনের বাবা হলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন মনি।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এম আবুল কাশেমের তত্ত্বাবধানে সম্পাদিত “Health Service Delivery through community clinics of Bangladesh: An Appraisal” শীর্ষক অভিসন্দর্ভের জন্য ড. সাবিনা ইয়াসমিনকে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়।

ড. সাবিনা ইয়াসমিন অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে পঞ্চগড় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার স্বামী মোঃ শরীফ হোসেন হায়দার বর্তমানে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।

(শাহরিয়ার রহমান /৬ সেপ্টেম্বর ২০২০)