Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 14:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকা নর্থ জোনের উদ্যোগে ”ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল আলোচনা পেশ করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন। ঢাকা নর্থ জোনপ্রধান মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা।
এসময়ে জোনের অন্তর্গত শাখা প্রধান, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

(এসআর /৬ সেপ্টেম্বর ২০২০)