Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Jun 2026 17:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের (নিয়মিত) মঙ্গলবারের (১৬ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ১০ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৪ মে) এ তথ্য জানানো হয়েছে।

তবে পরীক্ষা স্থগিত করার কোন কারণ জানানো হয়নি। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা গত ৬ মে শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ৭ জুন শেষ হওয়ার কথা ছিল।

এ পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে।

(এমআইআর/ ১৪ মে ২০১৭)