Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 01:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ২০০ শতাংশ অন্তবর্তী ক্যাশ ডিভিডেন্ডসহ মোট ৩১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪২.৭৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০৯.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৮৩.০৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৭৩.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৬৭.১৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ডের রেকর্ড ডেট ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে। এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের সময়, স্থান পরে জানানো হবে।

(এমআইআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)