Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নেত্রকোনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোণা সদরের ঠাকুরাকুণা যাচ্ছিল। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

(এমআই/এসএএম/০৯ সেপ্টেম্বর ২০২০)