Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 01:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পেসারদের সেই সোনালি সময় আর নেই। ব্যাটসম্যান বান্ধব উইকেটে এখন আর গতিতারকাদের সেভাবে খুঁজে পাওয়া যায় না। তবে এই সময়েও যে ক’জন পেস বোলিংয়ের সৌন্দর্যটা ধরে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

বোল্টের বিষাক্ত সুইংয়ে এখনকার যুগের বড় বড় ব্যাটসম্যানদের কাবু হতে দেখা যায়। সবারই তো একজন আইডল থাকে। বোল্টের আইডল তবে কে? কিউই পেসার জানান, তার আইডল কয়েকজন, তবে তাদের মধ্যে একজনকে সবার ওপরে রেখেছেন তিনি।

সেই আইডল হলেন ‘সুলতান অব সুইং’খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বোল্ট মনে করেন, ওয়াসিমের মতো বলকে বাঁক খাওয়ানোর সামর্থ্য আর কারোরই হবে না।

পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৩৫৬ ওয়ানডেতে ২৩.৫২ গড়ে বাঁহাতি এই পেসারের উইকেট ৫০২টি।

এমন একজন পেসারের সঙ্গে আর কারও তুলনা করতে নারাজ বোল্ট। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিউই পেসারের ওয়াসিম-প্রীতির খবরটি জানিয়েছেন।

বোল্ট বলেন, ‘আমার অনেক আইডল আছে। কিন্তু এই মানুষটি নিঃসন্দেহে সুইং বলের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা। ওয়াসিম আকরাম যেভাবে বলকে বাঁক খাওয়াতে পারতেন, আর কেউই সেভাবে পারবে না।’

(এসআর /১০ সেপ্টেম্বর ২০২০)