Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 07:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকার একটি তেল ও টায়ারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির একটি সামরিক সূত্র। শহরটিতে ভয়াবহ বিস্ফোরণের মাসখানেক যেতে না যেতেই আবার এমন ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বন্দরের ডিউটি ফ্রি জোনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় ছেয়ে যায় পুরো শহরের আকাশ। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।

এর আগে, গত ৪ আগস্ট বৈরুতের বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈরুতকে ছিন্নভিন্ন করে দেয়া সেই বিস্ফোরণের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা।

বিস্ফোরণের ধাক্কায় টালমাটাল বৈরুতে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা চলছে। এর মাঝে বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দরে অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

(ডিএফই/এসএএম/১০ সেপ্টেম্বর ২০২০)