Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Jul 2026 05:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  ওমানের ডুকম বন্দরে নিজেদের ঘাঁটির সম্প্রসারণে ২ কোটি ৩৮ লাখ পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটেন। এর মধ্য দিয়ে ব্রিটেন তার ঘাঁটির আকার তিন গুণ করবে বলে জানা গেছে। খবর এএফপি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ ঘাঁটির সম্প্রসারণে ভারত মহাসাগরে রয়েল নেভি মোতায়েনে সুবিধা হবে। এছাড়া ওমানে ব্রিটিশ সেনাবাহিনীর প্রশিক্ষণেও আরো সহায়তা করবে।

ওমান ও কাতার সফরকালে প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেন, যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। আর এখন এ বন্ধুত্ব আরো বেশি জরুরি।

বন্দরটিতে একটি ডকের সুবিধা রয়েছে, যেখানে ব্রিটেনের দুটি বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ ও এইচএমএস প্রিন্স ওয়ালস স্থান করে নিতে পারবে।

(এসআর /১৪ সেপ্টেম্বর ২০২০)