Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 22:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভার্চুয়্যাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শাসসুল হুদা ও মো. শামসুদ্দোহা। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকিং কোন কল্পনা বা তাত্ত্বিক কথা নয় বরং বিশ্বের এক সফল বাস্তবতা। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংকিং সর্বাধুনিক আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, দেশের ২৫ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিংয়ের আওতায় পরিচালিত হচ্ছে।

শরী‘আহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং এর মূল ভিত্তি উল্লেখ করে প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বলেন, শরী‘আহ ব্যাংকিং করতে হলে প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত জীবনাচরণ ও পেশাদারিত্বের ক্ষেত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধ, কল্যাণকামিতা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিপালন সংস্কৃতি লালন করতে হবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং পরিচালনায় শরী‘আহর নীতি ও প্রচলিত আইন দুটোই পরিপালিত হয়। শরী‘আহ নীতির পরিপালন ইসলামী ব্যাংকিং-এর অগ্রাধিকার প্রাপ্ত কোন বিষয় নয় বরং বাধ্যতামূলক। এর লক্ষ্য ও কর্মকাণ্ডে এমন কোন উপাদান নেই যা ইসলাম অনুমোদন করে না।

মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং শরী’আহর নীতির সাথে আপোষ না করে একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। শরী‘আহর নীতিমালায় অটুট থেকে এই ব্যাংকিং ব্যবস্থা বিশ্বমঞ্চে সফলতার স্বীকৃতি লাভ করেছে। ইসলামী ব্যাংকিং হালাল গ্রহণ ও হারাম বর্জনের ব্রান্ড ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে।

(এসআর /১৪ সেপ্টেম্বর ২০২০)