Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 28 Sep 2026 08:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক:  বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর নির্বাহী বোর্ডের ২০২১-২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে। ৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়েছে বাংলাদেশ। মাত্র একটি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে।

১ জানুয়ারি ২০২১ থেকে নব-নির্বাচিত এই নির্বাহী বোর্ড কাজ শুরু করবে। ৫৪ সদস্য বিশিষ্ট ইকোসক’এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন জাতিসংঘ সদর দপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হলো।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ।

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

(এসআর /১৫ সেপ্টেম্বর ২০২০)