Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 05:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত মসজিদে এসি বিষ্ফোরণে নিহত বাশার মোল্লার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সাইফ পাওয়ার গ্রুপ।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে সাইফ পাওয়ারটেক লিমিটেডের প্রধান কার্যালয়ে বাশার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন দেশের অন্যতম এ শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সন্তানের শিক্ষা গ্রহণ ও সাংসারিক খরচের জন্য আগামী দুই বছর প্রতি মাসে পরিবারটিকে এ সহায়তা করবে গ্রুপটি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও (অব.) মেজর সিরাজুস সালেকীন, গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার হাসান রেজা, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডমিন মেজর (অব.) ফারুখ আহমেদ খান, সাইফ পাওয়ার ব্যাটারির হেড অফ ফিন্যান্স এন্ড এ্যাকাউন্টস হেলাল উদ্দিন শিকদার ও এজিএম নাজমুল করীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

(এসএএম/১৫ সেপ্টেম্বর ২০২০)