Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Aug 2026 18:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নানামাত্রিক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার তাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সম্প্রতি একটি নাটকে তিনি এই চরিত্রে অভিনয় করলেন।

এ নাটকের নাম ‘মঙ্গল আলোকে’। ইকবাল ইউসুফের রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। জানা গেছে, নাটকটি বিটিভিতে প্রচার হবে। সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে।

পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে তারিন রাজধানীতে সাংবাদিকতা করেন। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন তিনি। একবার মফস্বলের শিক্ষাব্যবস্থার চিত্র স্বচক্ষে দেখার জন্য গ্রামে যান। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঘুরে ঘুরে এ সাংবাদিক শিক্ষাব্যবস্থার সফলতা ব্যর্থতা নিয়ে তথ্য সংগ্রহ করেন।

প্রাসঙ্গিকভাবেই সেখানকার শিক্ষা অফিসারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। তার সঙ্গে কাজ করতে গিয়ে একটা সময় প্রেমে জড়িয়ে পড়েন।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘প্রায় এক বছর পর বিটিভির নাটকে অভিনয় করলাম। সাংবাদিকদের সঙ্গে পরিচয় থাকলেও এ ধরনের চরিত্রে অভিনয় করিনি এর আগে। খুব আনন্দ নিয়ে কাজটি করেছি।’

নাটকটিতে শিক্ষা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান।

(এসআর /১৬ সেপ্টেম্বর ২০২০)