Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jul 2026 06:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দৌলতপুর শাখার অধীনে খালিশপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনার খালিশপুরে এ উপশাখা উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. সহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ী মনসুর আলম চৌধুরী ও গাজি শরীফুল ইসলাম অহিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দৌলতপুর শাখাপ্রধান শেখ আব্দুস সালাম। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ এস এম আবু ইউসুফ। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর /১৬ সেপ্টেম্বর ২০২০)