
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাণিজ্য নগরী চট্টগ্রামে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নতুন উপশাখা ‘আকবরশাহ উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর সিডিএ আকবরশাহ এলাকায় এ উপশাখা উদ্বোধন করা হয়। এ উপশাখাটি ওই এলাকার সুবর্ণা হ্যাভেন, হোল্ডিং-এ/৩৯, রোড-০১, চট্টগ্রামে অবস্থিত।
সাউথইস্ট ব্যাংকের আগ্রাবাদ শাখার ইভিপি ও শাখাপ্রধান মোহাম্মদ রাশেদুল আমিন আকবরশাহ উপশাখা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের সম্মানিত গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসআর /১৭ সেপ্টেম্বর ২০২০)