Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 19:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (প্রশাসন) হিসেবে জনাব মইনুল ইসলাম, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ কর্তৃপক্ষে যোগদান করেছেন।

গত ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.২০-২৪০) জারি করে। এরপূর্বে তিনি সর্বশেষ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ, Chartered Institute of Public Finance and Accountancy (CIPFA), UK থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়া, Bradford University, UK এবং Duke University, USA হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

(এসআর /১৭ সেপ্টেম্বর ২০২০)