Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 17:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুকমীলা জামান।

ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক সাধারণ সভা পরবর্তী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ইউসিবির উদ্যোক্তা পরিচালক ও ইউনুসকো গ্রুপের চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ। ইসি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। তিনি রনী কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম খান।

অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন ইউসিবির স্বতন্ত্র পরিচালক আখতার মতিন চৌধুরী।

(এসএএম/ ১৪ মে ২০১৭)