Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 13:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীরা শিগগির পাবেন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি ওয়েবে বায়োমেট্রিক সিকিউরিটি সুবিধাটি চালু করতে অনেকদূর এগিয়েছে বলে জানা গেছে।

ওয়েবেটাইনফো নামের এক সাইটে বলা হচ্ছে, মোবাইলে সিকিউরিটি নিয়ে যে দলটি কাজ করেছে, তারাই ওয়েবে সুবিধাটি আনতে কাজ করছে। আপাতত বেটা হিসেবে ওয়েবে এ সুবিধা পরীক্ষা করছে সেই দলটি। সবকিছু ঠিক থাকলে তারা ব্যবহারকারীদের বেটা সংস্করণটি ব্যবহার করতে দেবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েবে ব্যবহারের সময় একটি নির্দিষ্ট সময়কে সেশন ধরে ফিঙ্গার দিতে হবে। তখনই ওয়েবে আনলক হবে হোয়াটসঅ্যাপ।

নতুন সুবিধাটি চালু হলে আরও দ্রুত এবং নিরাপদে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

(এসআর /২০ সেপ্টেম্বর ২০২০)