Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 19:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর রামপুরায় উপশাখা উদ্বোধন করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

রোববার (২০ সেপ্টেম্বর) পূর্ব রামপুরার ডিআইটি মেইন রোডস্থ আলী টাওয়ারে (হোল্ডিং- ১৭/২) এ উপশাখা উদ্বোধন করা হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে ব্যাংকের সম্মানিত গ্রাহক ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন আনুষ্ঠানিকভাবে রামপুরা উপশাখা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের সম্মানিত গ্রাহক মালিবাগ-রামপুরা-প্রগতি স্বরণীর ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট লায়ন মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের রামপুরা উপশাখা হতে বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ প্রদান করা হবে।

(এসআর /২০ সেপ্টেম্বর ২০২০)