
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর খিলগাঁও তালতলায় উপশাখা উদ্বোধন করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
সোমবার (২১ সেপ্টেম্বর) খিলগাঁও তালতলার কপোতাক্ষ জেএফ টাওয়ারে (হোল্ডিং-৫৫১/সি) এ উপশাখার উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে ব্যাংকের গ্রাহক এইচবিসি হাই পাওয়ার লিমিটেড এবং এইচবিসি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ এন্ড টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম রেজা আনুষ্ঠানিকভাবে খিলগাঁও তালতলা উপশাখা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথইস্ট ব্যাংকের গ্রাহক মোহাম্মদ হোসেইন, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের খিলগাঁও তালতলা উপশাখা হতে বাণিজ্যিক ব্যাংকিং সেবা সমূহ প্রদান করা হবে।
(এসআর /২১ সেপ্টেম্বর ২০২০)