
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রামের ফটিকফড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে উপশাখা উদ্বোধন করেছে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গুলজারে ইব্রাহীম এম্পোরিয়াম, মাইজভাণ্ডার দরবার শরীফ, নানুপুর, ফটিকছড়িতে এ উপশাখা উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব ও এসভিপি মো. আকিজ উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
(এসআর /২৩ সেপ্টেম্বর ২০২০)