Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 02:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

আলহাজ্ব আবদুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যেক্তা পরিচালক। চট্টগ্রাম জেলার অধিবাসী আবদুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান।

এছাড়াও তিনি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) -এর ভাইস চেয়ারম্যান। আবদুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

(এসআর /২৩ সেপ্টেম্বর ২০২০)