Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 08:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে দেশের পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৪১তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ছাড়বে। যার মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে।

উল্লেখ্য, মালয়েশিয়ান রবি আজিয়াটা গ্রুপ বাংলাদেশের রবি আজিয়াটার ৬৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ারের মালিক। রবির সঙ্গে এয়ারটেলের বাংলাদেশ কার্যক্রম একীভূত হওয়ার মাধ্যমে ভারতী এয়ারটেল রবি আজিয়াটার ২৫ শতাংশের মালিক। বাকী অংশের মালিক জাপানি কোম্পানি এনটিটি ডকোমো। তবে ডকোমোর ওই শেয়ার ভারতী এয়ারটেলের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, যার হস্তান্তরের আনুষ্ঠানিকতা কেবল বাকী।

রবি আজিয়াটাকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যঅনেজার হিসাবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

(শাহরিয়ার/শামীম/২৩ সেপ্টেম্বর ২০২০)