
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্ক লিমিটেডের ১০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ডের বৈশিষ্ট্ হচ্ছে- ফুল্লি রিডেম্বল, নন-কনভার্টেবল, জিরো কুপন বন্ড। যার ডিসকাউন্ট রেট ৮.৬৮%-৯.৭৩%।এই বন্ডের প্রতিটি ইউনিটের লট সাইজ হলো১ (এক) কোটি টাকা। জিরো কুপন বন্ডটি বিভিন্নপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহএবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমেবিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলনকরে আমরা নেটওয়ার্কস একটিনতুন প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ এবংকার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে। এইবন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জারহিসেবে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লংকা বাংলাইনভেস্টমেন্ট লিমিটেড।
আমরা কোম্পানিজ এর গ্র্রুপ চিফফিনান্সিয়াল অফিসার এনামুল হক বলেন, আমরা নেটওয়ার্কস লিমিটেড সবসময় গ্রাহক এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিরো বন্ড কুপন এরমাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তি উদ্ভাবনী এবং সেবায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে আশা করি।
(এসআর/এসএএম/ ২৩ সেপ্টেম্বর ২০২০)