Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 17:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট জোনের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) নরসিংদীর গাবতলী ও পাকুরিয়া বাজার এবং গাজীপুরের নলজানিতে এ উদ্বোধন করা হয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল প্লাটফর্মে এই এজেন্ট আউটলেটসমূহ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্ল্যাহ।

এ সময়ে ব্যাংকের নির্বাহী, সংশ্লিষ্ট শাখাপ্রধান, আউটলেট সমূহের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

(এসআর /২৬ সেপ্টেম্বর ২০২০)