
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা ২৪০৬) শুভ উদ্বোধন করেছেন যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শ্রমিক ইউনিয়নের এ সংগঠনটি উদ্বোধন করা হয়।
যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন ।
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজি শাহিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , শার্শা উপজেলার চেয়ারম্যান ও আঃলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, ঝিকরগাছা-শার্শা ট্রাক-বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খাঁন,শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, চৌগাছা-ঝিকরগাছা-শার্শা বাস ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মুসা মাহমুদ, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ ,শার্শা উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ , বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার মন্টু, যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি রাজু আহম্মেদ, ৮৯১ ইউনিয়নের সভাপতি কলিমউল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, প্রমুখ।
এ সময়ে প্রধান অতিথী এমপি শেখ আফিল উদ্দিন বলেন ,দীর্ঘদিন পরে হলেও যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাঙ্কলরি দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত শ্রমিক ইউনিয়ন রেজি নং খুলনা ২৪০৬ এর একটি রেজিষ্টার ইউনিয়ন কার্যালয় হওয়ায় তাদের ন্যায্য দাবী দাওয়া সম্পর্কে মালিকের সাথে আলোচনার দার উন্মুক্ত হলো। শ্রমিক কর্মচারীদের শান্তি শৃংখলা বজায় রেখে সকলকে এক সাথে থেকে কাজ করতে হবে। শ্রমিকের খুবই পরিশ্রমের কাজ। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে একজন শ্রমিক বিভিন্ন সুযোগ-সুবিধা সরকার সহ মালিকপক্ষ কে পৌঁছে দেন।
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অধিকার আদায়ে এক চুল ও ছাড় নয় এর পূর্বেই সংগঠনের অনেক শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। সকল নির্যাতন মোকাবেলা ও সহ্য করে শ্রমিকরা আজ একটি প্লাটফর্মে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৪০৬ সংগঠনের আত্মপ্রকাশ ।অতীতে রাশেদ বাহিনী শ্রমিকদের বোনাস এর অর্থ বিভিন্ন উপায়ে আত্মসাৎ করেছেন। কিন্তু সেই বাহিনী বিতাড়িত হওয়ার পরে শ্রমিকরা এখন ন্যায্য অধিকার ভোগ করছেন। জাতীয় অর্থনৈতিক কর্মকান্ড কে ত্বরান্বিত করতে শ্রমিক সংগঠন অত্যন্ত আবশ্যকীয়। এর পূর্বে বিভিন্ন শ্রমিক বাহিনীর মদদে স্থলবন্দরে মালামাল চুরি করা হতো কিন্তু বর্তমান সংগঠনের নেতৃত্বে এসব অবৈধ পন্থা (চুরি) সব বন্ধ করা হয়েছে। শ্রমিকদের সৎ ও সততার মাধ্যমে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান শেখ আফিল উদ্দিন এমপি।
পরবর্তীতে প্রধান অতিথি মনিরুজ্জামান ঘেনাকে সভাপতি ও কাজী শাহিনুল ইসলাম শাহীন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
(মনি /এসআর /২৮ সেপ্টেম্বর ২০২০)