Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 08:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: গণত‌ন্ত্রের মানসকন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে শিবপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহসিন নাজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,  সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ফজলে রাব্বি খান, পৌর আওয়ামীলী‌গের সভাপ‌তি খোকন ভৃইয়া,  জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, বি‌শিষ্ট আওয়ামীলীগ নেতা জাহিদুল হক দিপু,  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার, কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, ছাত্রলীগের আহবায়ক মোশারফ হো‌সেন ভূঁইয়া ও সদস্য সচিব রিফাত রা‌খিল ভূঁইয়াসহ  সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও আওয়ামী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

(এসএইচআর/এসএএম/২৯ সেপ্টেম্বর ২০২০)