Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 18:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়েছে। শুনানির পরবর্তী তারিখ ২৩ মে নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১৫ মে) খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা নতুন শুনানির তারিখ ধার্য করেন।

সোমবার এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল। শুনানির ধার্য দিনে আদালতে সময় চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা আদালতে বলেন, আদালত বদল চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। কিন্তু আদালত বদলসংক্রান্ত আদেশের অনুলিপি এখনো পাওয়া যায়নি। তাই সময় প্রয়োজন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালে রমনা থানায় এই মামলা করে দুদক।

(এমআইআর/ ১৫ মে ২০১৭)