Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 08:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সাশ্রয়ী মূল্যে ভ্রমণের জন্য শীতকালীন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে দেশে কার্যরত বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। প্যাকেজের আওতায় ঢাকা থেকে কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১৭৭৭ টাকার মাসিক কিস্তি এবং দেশের যেকোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২ হাজার ৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার এ তথ্য জানায়।

এতে জানানো হয়, ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৯টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন। প্যাকেজের ভেতর বিমান, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থাও রয়েছে।

নভোএয়ার জানায়, কক্সবাজারের প্যাকেজে রয়েল টিউলিপ পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, লং বিচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

এছাড়া ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১৫১৫ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল রোজভিউ ও হোটেল নুরজাহান গ্র্যান্ডে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২২২২ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল আগ্রাবাদেও এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২২২২ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১৮৮৮ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল লেক শোরে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

উল্লেখ্য, নভোএয়ার ডব্লিউএইচও, আইকাও, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন পাঁচটি, চট্টগ্রাম চারটি ও সিলেট দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।

(এসএএম/৩০ সেপ্টেম্বর ২০২০)