Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 20:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিপূর্ণ পরিকল্পনাসহ তারিখ ঘোষণা করতে পারব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা চার সপ্তাহের সময় দিয়ে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করব। কোন পদ্ধতিতে পরীক্ষা নেব কতটুকু পরীক্ষা নেব তা আগামী সোম মঙ্গলবারে মধ্যে জানিয়ে দেব।

বুধবার সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ৬ মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ধরে রাখা যায় না। তাই দ্রুততম সময়ের মধ্যে কতগুলো বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া যায় সেটা আমরা চিন্তাভাবনা করছি। যখন আমরা পরীক্ষা নেব তখন কেউ যদি করণা আক্রান্ত হয় তাদের ব্যাপারে কি করব সেই বিবেচনায আমাদের থাকবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে মন্ত্রী বলেন, আগামী ৩ অক্টোবরের পরও ছুটি বাড়ছে। তবে কত দিন ছুটি বাড়ছে সেটা আমরা জানিয়ে দেব।

মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

(এসআর /৩০ সেপ্টেম্বর ২০২০)