Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 07:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষ মাসব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে নরসিংদীতে সাড়ে ৩ লাখের অধিক শিশুকে ভিটামিন-এ খাওয়াতে প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত হল রুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সমন্বয়ে এক ওরিয়েন্টেশন সভা এ তথ্য দেন সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম।

তিনি জানান,  আগামী ৪  থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষ মাসব্যাপী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৮২০টি টিকা কেন্দ্রের মাধ্যমে মোট ৩ লাখ  ৫৮ হাজার ১৭২জন শিশুকে এ টিকা খাওয়ানো হবে। তদ্মধ্যে ৬মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ২৩৬ জন শিশু নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৯৩৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের প্রচার অংশ ক্যাম্পেইনের আগের প্রতিটি ইউনিয়ন, পৌরসভায় মাইকিং করা হবে। এছাড়াও শুক্রবার জুম্মার নামাজের পূর্বে প্রতিটি মসজিদের ইমাম বা খতিবদের সাহায্যে প্রচারণা চালানো। হবে বলে উপস্থিত সংবাদকর্মীদের তিনি অবহিত করেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীরা বাড়ী বাড়ী গিয়ে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবেন বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থান করেন নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাবু নিবারণ রায়, সাবেক সভাপতি ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার সরকার আদম আলী, সাবেক আহবায়ক ও বাসস নরসিংদী প্রতিনিধি আবু তাহের প্রমূখ।

ওরিয়েন্টেশন সভায় জেলায় কর্মরত প্রায় বিভিন্ন মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন।

(এসএইচআর/এসএএম/১ অক্টোবর ২০২০)