Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 19 Jul 2026 02:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে ড্রিম হলিডে পার্ক, নরসিংদীতে আনন্দ ভ্রমন ২০২০ অনুষ্ঠিত হয়েছে ।

আনন্দ ভ্রমনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অবঃ), বিএন, বিশেষ অতিথি ছিলেন এডভাইজার অব কোম্পানি এ টি এম হামিদুল হক চৌধুরী, চিফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী।

এ সময়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এর সভাপতিত্বে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সারা দেশ থেকে আগত প্রায় ৪০০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন। আনন্দ ভ্রমনে পদোন্নতিপত্র, জুন-জুলাই ২০২০ প্রথমবর্ষ ব্যবসায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

(এসআর / ৫ অক্টোবর ২০২০)