Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের বেনাপোল সাদিপুর থেকে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ মোঃ ফয়সাল শেখ(১৯)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । আটক মাদক ব্যবসায়ী ফয়সাল শেখ বেনাপোল বড়আঁচড়া গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

সোমবার (৫ অক্টোবর ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়সার শেখ কে আটক করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদে জানতে পারি সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ একজন আসামীকে আটক করা হয়েছে। আটক আসামী কে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

( মনিরুল ইসলাম মনি /এসআর / ৫ অক্টোবর ২০২০)